কাল থেকে স্পট মার্কেটে লেনদেন হবে ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির

১১/২৬/২০১৭ ১১:৫৯:০০ PM |
স্টাফ রিপোর্টারঃ পুঁজি বাজারে তালিকাভুক্ত ওরিয়ন গ্রুপের দুই কোম্পানির কাল থেকে দুইদিন স্পট মার্কেটে লেনদেন হবে। ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৯ শে নভেম্বর ওরিয়ন ইনফিউশন এবং ওরিয়ন ফার্মার এজিএম সংক্রান্ত রেকর্ড ডেট।  


ওরিয়ন ইনফিউশন ৩০শে জুন, ২০১৭ সমাপ্ত অর্থ বছরে  বিনিয়োগকারীদের জন্য ১৪% নগদ লভ্যাংশ ঘোষণাদিয়েছে। অন্যদিকে ওরিয়ন ফার্মা ৩০শে জুন, ২০১৭ সমাপ্ত অর্থ বছরে  বিনিয়োগকারীদের জন্য ১৫% নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
Read more…

রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ ক্রেডিট রেটিং প্রকাশ করেছে।

১১/২৫/২০১৭ ১২:৩৭:০০ AM |
পুঁজিবাজারে তালিকাভুক্ত টেক্সটাইল খাতের রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ ক্রেডিট রেটিং রিপোর্ট প্রকাশ করেছে। ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (CRISL) এই রেটিং সম্পন্ন করেছে। তাতে রিজেন্ট টেক্সটাইল মিলস লিঃ এর দীর্ঘ মেয়াদে রেটিং হয়েছে ‘এ+’ এবং স্বল্পমেয়াদে রেটিং হয়েছে ‘এসটি – ৩’। ৩০শে জুন ২০১৭
পর্যন্ত নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী, ৩০ সেপ্টেম্বর ২০১৭ এর অ-নিরীক্ষিত আর্থিক হিসাব বিবরণী এবং রেটিং ঘোষণার তারিখ পর্যন্ত প্রাসঙ্গিক পরিমাণগত এবং পাশাপাশি গুণগত তথ্য বিবেচনায় কোম্পানির অবস্থা স্থিতিশীল প্রতীয়মান হয়েছে।
Read more…

ডিএসইতে লেনদেনের অনুমোদন পেলো মোজাফফর স্পিনিং

১/০৯/২০১৪ ১০:৩৪:০০ PM |
বহুল আলোচিত মোজাফফর হোসাইন স্পিনিং মিলস দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের অনুমোদন পেয়েছে। মঙ্গলবার অনুষ্ঠিত ডিএসইর ৭৫৯তম বোর্ড সভায় এ অনুমোদন দেয়া হয়। ডিএসইর জনসংযোগ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ সোহাগ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর ফলে শেয়ারবাজারে প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আসা মোজাফফর হোসাইন স্পিনিং লিমিটেড খুব শিগগিরই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শুরু করবে। ডিএসইর আনুষ্ঠানিকতা শেষে আগামী সপ্তাহে কোম্পানিটি সেকেন্ডারি মার্কেটে লেনদেন করবে বলে আভাস পাওয়া গেছে।
এর আগে কোম্পানিটি কোনো প্রিমিয়াম ছাড়া ১০ টাকা ফেস ভ্যালুতে ২ কোটি ৭৫ লাখ শেয়ারের বিপরীতে শেয়ারবাজার থেকে আইপিওর মাধ্যমে ২৭ কোটি ৭৫ লাখ টাকা সংগ্রহ করে। সংগৃহীত টাকা থেকে কোম্পানিটি ২৬ কোটি ১৪ লাখ ৯৫ হাজার টাকা ব্যাংকঋণ এবং বাকি ১ কোটি ৩৫ লাখ ৫ হাজার টাকা আইপিও খাতে ব্যয় করবে বলে জানা গেছে। এ কোম্পানির মার্কেট লট ৫০০ শেয়ারে।
মোজাফফর হোসাইন স্পিনিং মিলস লিমিটেডের অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা। আইপিও পূর্ব পরিশোধিত মূলধন ৩৪ কোটি ৯৭ লাখ ৫০ হাজার টাকা। আইপিওর পর পরিশোধিত মূলধন দাঁড়াবে ৬২ কোটি ৬৭ লাখ ৫০ হাজার টাকা।
Read more…

এএফসি এ্যাগ্রোতে ৬০ গুণ আবেদন জমা

১/০৭/২০১৪ ১০:৩১:০০ PM |
এএফসি এ্যাগ্রো বায়োটেক লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) ৬০ গুণ টাকা জমা পড়েছে। সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, এএফসি এ্যাগ্রো বায়োটেকে টাকার অংকে ১২ কোটি টাকার বিপরীতে জমা পড়েছে ৭১৯ কোটি ২ লাখ ৬০ হাজার টাকা। যা মোট টাকার ৫৯.৯২ গুণ।
আরো জানা যায়, প্রাথমিক হিসাবে অনুযায়ী কোম্পানিটির আইপিওতে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে মোট ৪৯২ কোটি ৬৬ লাখ ৬০ হাজার টাকা, ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে থেকে ৫৯ কোটি ৩৪ লাখ ৫ হাজার টাকার, প্রবাসি বিনিয়োগকারীদের কাছ থেকে ২৫ কোটি ২০ লাখ ৯৫ হাজার টাকা এবং মিউচ্যুয়াল ফান্ড খাতের বিনিয়োগকারীদের কাছ থেকে ১৪১ কোটি ৮১ লাক টাকার আবেদন জমা পড়েছে।
কোম্পানিটির আইপিওতে ১ কোটি ২০ লাখ শেয়ারের মধ্যে ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারীদের ২০ শতাংশ, মিউচ্যুয়াল ফান্ড ও প্রবাসি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৬০ শতাংশ শেয়ার বরাদ্দ দেয়া হবে।
গত ৮ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত এ কোম্পানির আইপিওতে আবেদন জমা নেয়া হয়। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ ছিলো ২১ ডিসেম্বর পর্যন্ত।
এএফসি এ্যাগ্রো বায়োটেক ১২ কোটি টাকা উত্তোলনের লক্ষ্যে শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানির ৫০০টি শেয়ারে লট নির্ধারণ করা হয়েছে।
আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়ীক মূলধন হিসাবে ১০ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৫০০ টাকা এবং আইপিও খাতে ১ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ব্যয় করবে।
৩০ জুন ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ প্রতিষ্ঠানের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১.১০ টাকা।
এ প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়্যাল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড
Read more…

প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে কারসাজির অভিযোগ!

১২/১৬/২০১৩ ১১:৫২:০০ PM |
শেয়ারবাজারে সদ্য তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ উঠেছে বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের মধ্যে। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট দরের চেয়ে বেশি দরে শেয়ার লেনদেন হওয়ার কারণেই বিনিয়োগকারীদের মধ্যে এ অভিযোগ উঠেছে। আর ঘোষিত বোনাস শেয়ার ফ্রি করতেই এ কারসাজি করা হয়েছে বলে দাবি তাদের। এতে কোম্পানি কর্তৃপক্ষও জড়িত বলে ধারণা করছেন তারা।

বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা অভিযোগ করছেন, গত কিছু দিন থেকেই এ শেয়ারটি নিয়ে কারসাজি করছে বলে স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে। প্রতিদিনিই শেয়ারটি ‘টপ টেন’র এক নম্বর থেকে তিন নম্বরের মধ্যেই অবস্থান করছে। কারসাজি চক্র জড়িত না থাকলে এভাবে শেয়ারটির লেনদেনে উল্লম্ফন হতে পারে না। এ কারসাজির সাথে কোম্পানির লোকজন সরাসরি জড়িত বলে তারা অভিযোগ করছেন।
রেকর্ড ডেটের আগের কার্যদিবসে ৬৭.৫০ টাকা এবং পরের কার্যদিবসে ৬৬.১০ টাকায় স্থির হয়েছে কোম্পানির শেয়ার দর। মাত্র এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানির বোনাস শেয়ার প্রায় ফ্রি হয়ে গেছে। আর তালিকাভুক্তির পর এ কোম্পানির শেয়ার দর সর্বোচ্চ ৬৯.৪০ টাকায় উঠেছে। আর ৩.৩০ টাকা বাড়লে সর্বোচ্চ দরের ক্রেতারাও বোনাস ফ্রি হয়ে যাবেন। অর্থাৎ যে দরে শেয়ার কিনেছেন সে দরেই বিক্রি করতে পারবেন। মাঝখানে বোনাস শেয়ারগুলো ফ্রি পাবেন। কারসাজির কারণে এ ধরনের প্রত্যাবর্তন সম্ভব হয়েছে- এমন দাবি বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টদের।


কোম্পানিটি গত ৩০ জুন ২০১৩ অর্থবছরের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। গত ১২ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেট ছিল। এর আগের দিন এ কোম্পানির শেয়ার দর ছিল ৬৭.৫০ টাকা। অর্থাৎ থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টে কোম্পানির শেয়ার দর ৬০.৩০ টাকা হওয়ার কথা। কিন্তু অ্যাডজাস্টমেন্টের পরের কার্যদিবসে এর লেনদেনই শুরু হয় ৬৫ টাকা থেকে। অর্থাৎ শেয়ার দর ৬০.৩০ টাকা হলেও তা লেনদেন হয়েছে ৬৫ টাকায়।
সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেও লেনদেন শেষে আগের দিনের তুলনায় দর কমেছে। থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্ট হয়ে দর ও বিক্রেতা কমলেও লেনদেন হয়েছে ২৫ লাখ ৩৯ হাজার ৭৫০টি শেয়ার। দর কমার পরও বড় অঙ্কের শেয়ার লেনদেন হওয়ায় বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে। অনেকেই কম দরে এ শেয়ার বিক্রি করতে পারে বলে আশঙ্কা করছেন বাজার সংশ্লিষ্টরা।
একটি কোম্পানির শেয়ার সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা অতিক্রম করলে সাধারণত আগের দিনের তুলনায় দর বাড়তে দেখা যায়। কিন্তু প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার নিয়ে ঘটেছে ভিন্ন ঘটনা। মূলত রেকর্ড ডেট তথা থিউরিটিক্যাল অ্যাডজাস্টমেন্টের কারণে এমনটি হয়েছে। এদিন এ কোম্পানির শেয়ারের সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছিল ৬৬.২০ টাকা। আর আগের কার্যদিবসে কোম্পানির শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৭.৫০ টাকা। তাই ৬৬.২০ টাকা দরে শেয়ার লেনদেন হলেও আগের দিনের চেয়ে কম দরে লেনদেন হয়েছে।
রেকর্ড ডেটের পরের কার্যদিবসে লেনদেনের এক পর্যায়ে এ শেয়ারের দর ৬৬.১০ টাকায় উঠে যায়। অর্থাৎ মাত্র এক কার্যদিবসের ব্যবধানে কোম্পানির বোনাস প্রায় ফ্রি হয়ে গেছে। বিনিয়োগকারী ও বাজার সংশ্লিষ্টরা বিষয়টিকে অস্বাভাবিক হিসেবেই দেখছেন। ইতিমধ্যে কোম্পানির পিই রেশিও ২০.২১ হয়েছে। 
কোম্পানিটির সর্বশেষ কার্যদিবসের লেনদেন পর্যালোচনা করলে দেখা যায়, এদিন কোম্পানির শেয়ারের ওপেন প্রাইস ছিল ৬৫ টাকা আর সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা ছিল ৬৬.২০ টাকা। এদিন ৬২.৭০ থেকে ৬৬.২০ টাকায় লেনদেন হয়ে সর্বশেষ দর দাঁড়ায় ৬৬.১০। এর আগের কার্যদিবসে এ শেয়ারের সর্বশেষ দর ছিল ৬৭.৫০ টাকা। সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমা স্পর্শ করেও আগের কার্যদিবসের তুলনায় শেয়ার দর কমেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, ওপেন প্রাইস বা প্রথম লেনদেন কে করেছে, তা বের করা খুব সহজ। আর তা খতিয়ে দেখলেই সব প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব হবে। একটি কোম্পানির শেয়ার অ্যাডজাস্ট হয়ে ৬০.৩০ টাকা হওয়ার কথা থাকলেও প্রথমে সেটি ৬৫ টাকায় কেনার ফলেই তার ওপেন প্রাইস হয়েছে ৬৫ টাকা। এখন এ দরে কে এবং কেন এ শেয়ার কিনেছে তা বের করতে নিয়ন্ত্রক সংস্থার খুব বেগ পেতে হবে না। বিষয়টি খতিয়ে কারণ উদঘাটন করে বিনিয়োগকারীদের সঠিক তথ্য প্রদান করা প্রয়োজন। চোখের সামনে এ ধরনের অস্বাভাবিক আচরণ দেখলে বিনিয়োগকারীরা নিয়ন্ত্রক সংস্থার পাশাপাশি স্টক এক্সচেঞ্জের প্রতিও আস্থা হারিয়ে ফেলবে।
Read more…

পুন:অর্থায়নের টাকা বন্টন আবেদনের সময় বাড়লো দ্বিতীয় দফা

১২/১৬/২০১৩ ১১:৪৮:০০ PM |
ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য পুন:অর্থায়নের ছাড়কৃত ৩০০ কোটি টাকা বন্টনের আবেদনের সময় আবার বাড়ানো হয়েছে। আবেদনের সময় ১৫ দিন বাড়িয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। পুন:অর্থায়ন তদারকিকমিটির প্রধান ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক সাইফুর রহমান বিষয়টি গণমাধ্যমকে জানান।

এর আগে চলতি মাসের ১ তারিখ বিএসইসি কার্যালয়ে এক বৈঠকে ১৫ দিন সময় বাড়িয়ে ১৫ ডিসেম্বর পর্যন্ত করা হয়। এ সময় শেষ হলে দ্বিতীয় দফার এর মেয়াদ ১৫ দিন বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে।

পুন:অর্থায়নের সুবিধা নিতে গত ৩০ নভেম্বর পর্যন্ত প্রায় ১৬’শ বিনিয়োগকারীদের কাছ থেকে প্রায় ৫০ কোটি টাকার আবেদন জমা পড়েছে। প্রয়োজনের তুলনায় আবেদন অনেক কম হওয়ায় এর মেয়াদ বাড়ানো সিদ্ধান্ত নেয় পুন:অর্থায়ন তদারকি কমিটি।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে এ টাকা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করা গেলে পরবর্তিতে কিস্তির টাকা সহজেই ব্যবহার করা সম্ভব হবে। এতে আগামী ২০১৬ সালের ডিসেম্বরের মধ্যে এ টাকা উত্তোলন সম্ভব হবে। তাই কমিটি চলতি বছরের মধ্যে এ টাকা বিতরনের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপের পক্ষে রয়েছে।

জানা যায়, গত ২৬ আগস্ট পুন:অর্থায়ন তহবিলের প্রথম কিস্তির ৩০০ কোটি টাকা ছাড় করে বাংলাদেশ ব্যাংক। তহবিলের বাকি ৬০০ কোটি টাকা পরবর্তীতে সমান দুই কিস্তিতে ছাড় করা হবে। এর আগে ২২ আগস্ট অর্থ ছাড়ের বিষয়ে বাংলাদেশ ব্যাংক, বিএসইসি ও আইসিবির মধ্যে এই চুক্তি স্বাক্ষর হয়। 

এরপর পুন:অর্থায়ন তহবিল অর্থ ব্যবহার তদারক করতে কমিটি গঠন হয়। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো: সাইফুর রহমানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটির সদস্য সংখ্যা পাঁচ জন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- বাংলাদেশ ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) মহাব্যবস্থাপক নাসিরউদ্দিন আহমেদ, বিএসইসির পরিচালক জাহাঙ্গীর আলম ও আইসিবির উপ-মহাব্যবস্থাপক তারেক নিজামউদ্দিন আহমেদ। প্রথমে তিন সদস্যের কমিটি গঠন করা হলেও ২ সেপ্টেম্বর তা বাড়িয়ে পাঁচ করা হয়। 
Read more…

পাওয়ার গ্রিডের আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি পেয়েছে অডিট প্রতিষ্ঠান

১২/১৫/২০১৩ ১০:০১:০০ PM |

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাওয়ার গ্রিড কোম্পানির আর্থিক প্রতিবেদনে অসঙ্গতি খুঁজে পেয়েছে অডিট প্রতিষ্ঠান। ৩০ জুন সমাপ্ত অর্থবছরের প্রতিবেদনে এ অসঙ্গতি ধরা পড়ে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা যায়, কোম্পানির নিরীক্ষক ৩০ জুন ২০১৩ সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত নিরীক্ষা প্রতিবেদনে নিম্নোল্লিখিত 'কোয়ালিফাইড অপিনিয়ন' অনুচ্ছেদ প্রদান করা হয়েছে। এতে বলা হয়, উদ্বৃত্তপত্রে বর্ণিত স্থায়ী সম্পদের লিপিবদ্ধকৃত মূল্য ৪ হাজার ২১১ কোটি ৬২ লাখ ৯৫ হাজার ১৩৫ টাকা। কোম্পানি স্থায়ী সম্পদের হিসাব বহি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করেনি। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ (ডেসা) থেকে স্থানান্তরিত যন্ত্রপাতির মূল্যায়ন যথাযথভাবে করা হয়নি। এছাড়া ৩০ জুন ২০১৩ তারিখ অথবা নিরীক্ষা বছরের যে কোনো সময়ে স্থায়ী সম্পদের সত্যতা যাচাই করা যায়নি। ৩০ জুন ২০১৩ তারিখে স্থায়ী সম্পদের অস্তিত্বের সত্যতা এবং মূল্য যাচাই করার জন্য তাদের কাছে বাস্তবসম্মত বিকল্প কোনো নিরীক্ষা পদ্ধতি ছিল না। বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড (বিএএস) ৩৬ অনুযায়ী স্থায়ী সম্পদের ক্ষয়ক্ষতি পরীক্ষা করতে হবে এবং সে বিষয়ে প্রয়োজনীয় বর্ণনা দিতে হবে।

স্থায়ী সম্পদের ক্ষয়ক্ষতি পরীক্ষা করার বিষয়ে কোম্পানির কোনো লিখিত নীতিমালা নেই এবং ক্ষয়ক্ষতি পরীক্ষা করা হয়নি। সম্পদ মূল্যায়ন করার জন্য কোম্পানি ২০১১ সালের সেপ্টেম্বর মাস থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মের সেবা গ্রহণ করছে, যা এখনো চলমান। আর্থিক প্রতিবেদনের নোট নং- ৫ এ উল্লেখ আছে যে, কোম্পানির বর্ণিত ক্যাপিটাল ওয়ার্ক-ইন-প্রোগ্রেস ৪ হাজার ৮৫১ কোটি ৩৩ লাখ ৩ হাজার ৪৪২ টাকা, যার মধ্যে ৫টি প্রকল্প সম্পন্ন হয়েছে। যার পরিমাণ ৮৪ কোটি ৭৬ লাখ ৩২ হাজার ১৭৯ টাকা। সম্পন্ন প্রকল্পগুলো অপারেশনে এসে রাজস্ব আয় করলেও স্থায়ী সম্পদে স্থানান্তর করা হয়নি। ফলে কোম্পানি এসব প্রকল্পের জন্য ১ কোটি ৪৮ লাখ ৩৩ লাখ ৫৬৩ টাকার অপচয় কম দেখিয়েছে। যে কারণে ২০১২-১৩ সালে কোম্পানির শেয়ারপ্রতি আয় বেশি দেখিয়েছে।

অন্যদিকে আর্থিক বিবরণীর নোট-৬ অনুযায়ী কোম্পানি ইনভেন্টরি খাতে দেখিয়েছে ১৬৫ কোটি ৮৫ লাখ ৮৫ হাজার ১৬৩ টাকা। অডিট ফার্মের পরিদর্শনকৃত কস্ট সেন্টারগুলোতে ইনভেন্টরি হিসাব যথাযথভাবে লিপিবদ্ধ করা হয়নি। যে কারণে ইনভেন্টরির বাস্তব অস্তিত্বের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। ৩০ জুন ২০১৩ তারিখে ইনভেন্টরির বাস্তব অস্তিত্ব এবং মূল্য যাচাই করার জন্য ফার্মের কোনো বিকল্প নিরীক্ষা প্রক্রিয়া ছিল না। কিন্তু সম্পদ মূল্যায়ন করার জন্য কোম্পানিটি ২০১১ সালের সেপ্টেম্বর থেকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ফার্মের সেবা গ্রহণ করে আসছে।

অডিট প্রতিষ্ঠানটি আরো উল্লেখ করে, ৩০ জুন ২০১৩ তারিখে অবশিষ্ট ঋণের ওপর মুদ্রা বিনিময় হারের ওঠানামাজনিত আয় ৬৪ কোটি ৫৮ লাখ ৮ হাজার ৫০৮ টাকা, যা লাভ-লোকসান হিসাবে লিপিবদ্ধ করার পরিবর্তে স্থায়ী সম্পদ থেকে বাদ দেয়া হয়েছে। বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ২১-এর প্যারাগ্রাফ ২৮ অনুযায়ী মুদ্রা বিনিময় হারের ওঠানামাজনিত আয় লাভ-লোকসান হিসাবে লিপিবদ্ধ করতে হবে। কোম্পানি ২০১০-২০১১ সাল থেকে মুদ্রা বিনিময় হারের ওঠানামাজনিত আয়/ক্ষতি মূলধনীকরণ অথবা স্থায়ী সম্পদ থেকে বাদ দিয়ে দেখানোর যে নীতি গ্রহণ করেছে, তা বাংলাদেশ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ২১-এর সংশ্লিষ্ট ধারার সাথে সঙ্গতিপূর্ণ নয়। 

আর্থিক বিবরণীর নোট ৭ অনুযায়ী ট্রান্সমিশন/হুইলিং এবং অপটিক্যাল ফাইবার চার্জবাদ রিসিভঅ্যাবল বাবদ ১২৭ কোটি ৮৭ লাখ ৩২ হাজার ১৫২ টাকা লিপিবদ্ধ করেছে। এর মধ্যে ডিপিডিসির ২৯ কোটি ৬২ লাখ ৩১ হাজার ৬২ টাকা, ডেসকোর ১৭ কোটি ৩৫ লাখ ৯৬ হাজার ৬৪৮ টাকা এবং ডব্লিউজেডপিডিসিএলের কাছে ৮ কোটি ৮৪ লাখ ২ হাজার ৪৯৮ টাকা পাওনা রয়েছে। বেশ কয়েক বছর ধরে হুইলিং চার্জ বিলের বিপরীতে আদায়কৃত অর্থের পরিমাণ খুব কম হওয়ার কারণে ২০০৮ সালের জুন মাস থেকে ডিপিডিসির কাছে পাওনার পরিমাণ ১৩ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার ৪০০ টাকা দেখানো হচ্ছে। ২০০৮ সালের জুন-পরবর্তী সময়ে ডিপিডিসি থেকে হুইলিং চার্জ বিলের বিপরীতে কম গ্রহণ করার কারণে ডেসার কাছে পাওনার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৫৭ লাখ ৬৯৮ টাকা। ডেসকোর কাছে পাওনার পরিমাণ ২০০৭ সাল থেকে ৩১ লাখ ৬ হাজার ২৩০ টাকা দেখানো হয়েছে। ডব্লিউজেডপিডিসিএলের কাছে পাওনা ২০০৭ সাল থেকে ৯ লাখ ৬৮ হাজার ১০ টাকা দেখানো হয়েছে। ডেসার কাছে রক্ষণাবেক্ষণ ও মেরামত বাবদ রিসিভঅ্যাবল ২০১০ সাল থেকে ১০ কোটি ৪৭ লাখ ২২ হাজার ১৪ টাকা দেখানো হয়েছে। ভারতভিত্তিক আর্নেস্ট অ্যান্ড ইয়াং ডেসার কাছে পাওনা বাবদ রক্ষণাবেক্ষণ ও মেরামত চার্জ রিসিভঅ্যাবলের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে; কিন্তু কোম্পানি বিতর্কিত এ পরিমাণের জন্য সঞ্চিতি রাখেনি। 

অডিট প্রতিষ্ঠান এ বিষয়ে মতামতে জানায়, কোম্পানি বিতর্কিত অন্যান্য পাওনাও পুরোপুরি আদায় করতে পারবে না। উল্লিখিত পরিমাণের জন্য সঞ্চিতি রাখলে ২০১২-১৩ সালের শেয়ারপ্রতি আয় কম হতে পারতো।

আর্থিক বিবরণীর নোট নং- ১৯ অনুযায়ী বিপিডিবি কোম্পানির কাছে অন্যান্য অর্থায়নের জন্য পাওনা ৩৭ লাখ ৬৫ হাজার টাকা এবং নোট নং- ১৯.৪ অনুযায়ী ৩০ জুন ২০১৩ তারিখে অন্যান্য অর্থায়নের জন্য দায় বাবদ চলতি হিসাবে ১০ কোটি ৪০ লাখ ৩২ হাজার ৪২১ টাকা অন্তর্ভুক্ত আছে। এ সংক্রান্ত দেনার মধ্যে বিপিডিবির কাছে ১০ কোটি ৬৪ লাখ ৫৪ হাজার ৯৮৮ টাকা এবং প্রকল্প-১ এ (২৪ লাখ ২২ হাজার ৫৬৭) টাকা রয়েছে। নোট নং- ১২.৩, নোট নং- ১২.৪ (এ) এবং নোট নং- ১৬ অনুযায়ী পিজিসিবিএলের কাছে বিপিডিবির পাওনার পরিমাণ ৮০ লাখ ৩ হাজার ৬৭০ টাকা, ৯৮৫ কোটি ৫৬ লাখ ৭৩ হাজার ৩৩ টাকা এবং ৮৮ কোটি ১৬ লাখ ৪৭ হাজার ৫০০ টাকা; কিন্তু বিপিডিবি থেকে বিষয়টির সত্যতা নিশ্চিত করা যায়নি বলে প্রতিষ্ঠানটি মন্তব্য করে। 

অন্যদিকে আর্থিক বিবরণীর নোট ১৪ অনুযায়ী কোম্পানির গ্র্যাচুইটি স্কিমটি আনফান্ডেড এবং কোম্পানির নীতি অনুযায়ী সঞ্চিতি রাখা হয়েছে। কিন্তু বিএএস ১৯ অনুযায়ী অ্যাকচ্যুয়ারিয়াল ভ্যালুয়েশন করা হয়নি বলে অডিট রিপোর্টে জানানো হয়।
Read more…

অবরোধের প্রভাব লেনদেনে

১২/০৭/২০১৩ ০৯:৩৭:০০ PM |
দেশের প্রধান বিরোধী দলের ডাকা অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে শেয়ারবাজারের লেনদেনে। অবরোধকে কেন্দ্র করে যান চলাচলে বিঘ্ন ঘটায় বিনিয়োগকারীরা স্বাভাবিক লেনদেনে অংশগ্রহণ করতে পারেননি। ফলে এক সপ্তাহের ব্যবধানে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ৩০ শতাংশ। তবে অধিকাংশ শেয়ারের দর বৃদ্ধিতে প্রধান মূল্যসূচকে বাড়তি কিছু পয়েন্ট যোগ হয়েছে। অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই অবস্থা লক্ষ করা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে স্বল্প মূলধনি কোম্পানির শেয়ারদর। দ্রুত মুনাফার আশায় স্বল্প মূলধনি দুর্বল কোম্পানির প্রতি বিনিয়োগকারীর ঝোঁক বেড়েছে। গত সপ্তাহে স্বল্প মূলধনি এসব শেয়ারের দর বেড়েছে গড়ে ৫ দশমিক ৭১ শতাংশ। পাশাপাশি বড় মূলধনি কোম্পানি হিসাবে পরিচিত ব্যাংকিং খাতের শেয়ারের দর বাড়ায় ডিএসইর প্রধান মূল্যসূচকটি ইতিবাচক ধারায় ফিরে এসেছে। যদিও আগের সপ্তাহে ব্যাংকসহ অধিকাংশ শেয়ারের দর কমায় ডিএসই ব্রড ইনডেক্সটির বড় পতন হয়েছিল।
গত সপ্তাহের লেনদেন পর্যালোচনায় দেখা যায়, আগের সপ্তাহের দরপতনের ধারাবাহিকতায় গত সপ্তাহের প্রথম দিন উভয় শেয়ারবাজারে সূচকের পতন হয়। তবে শেয়ারবাজারে বিনিয়োগ থেকে সম্ভাব্য ক্ষতির বিপরীতে মার্চেন্ট ব্যাংক, স্টক ডিলার ও স্টক ব্রোকারের সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণে আরো এক বছর সময় বাড়িয়ে দেয়ার ইতিবাচক প্রভাব দেখা যায় বাজারে। এর ফলে পরবর্তী দুই দিন সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। কিন্তু নির্বাচন ঘিরে নতুন করে অনিশ্চয়তা দেখা দেয়ায় সপ্তাহের শেষ দুই কার্যদিবসে সূচক কমে যায়। যদিও সপ্তাহ শেষে ডিএসইর প্রধান মূল্যসূচকটি ইতিবাচক ধারা বজায় রাখতে সক্ষম হয়।
গত সপ্তাহে ডিএসইতে প্রায় ৬০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধিতে ডিএসই ব্রড ইনডেক্স আগের সপ্তাহের চেয়ে ৪৬ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৪২৭৭ পয়েন্টে দাঁড়ায়। আগের সপ্তাহে এ সূচক ১৬৫ পয়েন্ট হারিয়েছিল। তবে ডিএসই ৩০ সূচকটি আগের সপ্তাহের চেয়ে ৫ দশমিক ৮৬ পয়েন্ট কমে যায়। অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক আগের সপ্তাহের চেয়ে ১৪৩ পয়েন্ট বেড়ে ১৩২৪১ পয়েন্টে দাঁড়িয়েছে।
এদিকে প্রধান বিরোধী দলের ডাকা অবরোধে রাজনৈতিক পরিস্থিতির অবনতি ও এরশাদের নির্বাচন বয়কটের ঘোষণায় নতুন করে জটিলতা তৈরি হয়েছে। এতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার পাশাপাশি অবরোধে সহিংসতা বাড়ায় স্বাভাবিক যান চলাচল মারাত্মকভাবে বিঘ্ন ঘটে। ফলে শেয়ারবাজারে স্বাভাবিক লেনদেন কমে যায়। গত সপ্তাহে ডিএসইতে কেনাবেচা হয়েছে ২ হাজার ১৪৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের সপ্তাহের চেয়ে ৯৩৯ কোটি টাকা কম। দৈনিক গড় লেনদেন আগের সপ্তাহে ৬১৬ কোটি টাকা হলেও গত সপ্তাহে তা ৪২৮ কোটি টাকায় নেমে এসেছে। গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ২৭৮ কোটি টাকা, যা আগের সপ্তাহের চেয়ে ৯২ কোটি টাকা কম।
ডিএসইতে লেনদেন হওয়া বিভিন্ন খাত বিশ্লেষণে দেখা যায়, গত সপ্তাহে সবচেয়ে বেশি বেড়েছে জীবন বীমা কোম্পানির শেয়ারদর। এ খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের শেয়ারের দর বৃদ্ধিতে পুরো খাতটিতে গড়ে ৬ দশমিক ৪৭ শতাংশ দর বেড়েছে। দর বৃদ্ধির পরবর্তী তালিকায় রয়েছে স্বল্প মূলধনি দুর্বল কোম্পানির শেয়ার। গত সপ্তাহে গড়ে এসব কোম্পানির শেয়ারদর ৫ দশমিক ৭১ শতাংশ বেড়েছে। সপ্তাহ শেষে ডিএসইর দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে ছয়টিই ছিল দুর্বল মৌলভিত্তির স্বল্প মূলধনি কোম্পানি। এছাড়া আগের সপ্তাহের দরপতনের ধারা কাটিয়ে গত সপ্তাহে ঊর্ধ্বমুখী ধারায় ছিল ব্যাংক খাত। গত সপ্তাগে গড়ে এ খাতের শেয়ারের দর বেড়েছে ২ দশমিক ৬৪ শতাংশ। বিপরীতে গত সপ্তাহে জ্বালানি খাত সামান্য দর হারিয়েছে।
এদিকে কয়েক মাসের মতো গত সপ্তাহেও লেনদেনের শীর্ষস্থান ধরে রেখেছে বস্ত্র খাত। ডিএসইর মোট লেনদেনের ২৩ শতাংশ হয়েছে এ খাতের। এছাড়া ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বাড়ায় দ্বিতীয় শীর্ষস্থানে উঠে এসেছে জীবন বীমা কোম্পানি। গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ১২ শতাংশ এসেছে এ খাত থেকে। এর মধ্যে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সে লেনদেন হয়েছে ২০২ কোটি টাকা, যা গত সপ্তাহে ডিএসইর মোট লেনদেনের ৯ দশমিক ৪৬ শতাংশ।
গত সপ্তাহে ডিএসইতে লেনদেন হওয়া ২৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭৬টির, কমেছে ৯৭টির ও অপরিবর্তিত রয়েছে ২২টির। আগের সপ্তাহে ডিএসইতে ৮৩ শতাংশ শেয়ার দর হারিয়েছিল। অন্য শেয়ারবাজার সিএসইতে গত সপ্তাহে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩৫টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ২৭টির।
গত সপ্তাহে ডিএসইর লেনদেনের শীর্ষস্থানে থাকা কোম্পানিগুলো হচ্ছে— ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, জেনারেশন নেক্সট ফ্যাশন, আরএন স্পিনিং, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম, বেঙ্গল উইন্ডসর, আরগন ডেনিমস, যমুনা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস।
দর বৃদ্ধির শীর্ষে থাকা কোম্পানিগুলো হচ্ছে— রহিমা ফুড, অ্যারামিট সিমেন্ট, বিডি অটোকারস, রংপুর ফাউন্ড্রি, আনোয়ার গ্যালভানাইজিং, জেএমআই সিরিঞ্জ, হাক্কানী পাল্প অ্যান্ড পেপার, লিগ্যাসী ফুটওয়্যার, লিবরা ইনফিউশন ও ফাইন ফুডস লিমিটেড।

দর হ্রাসের শীর্ষে থাকা প্রধান ১০ কোম্পানি হচ্ছে— মেঘনা পেট্রোলিয়াম, যমুনা অয়েল, ঢাকা ডায়িং, এনভয় টেক্সটাইল, জিপিএইচ ইস্পাত, স্ট্রাইলক্রাফট, মেট্রো স্পিনিং, সায়হাম কটন মিলস, সায়হাম টেক্সটাইল ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।
Read more…

সাপ্তাহিক টার্নওভারের ডেল্টা লাইফ

১২/০৭/২০১৩ ০৮:৪৪:০০ PM |

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বেড়েছে। গত সপ্তাহে ২০২ কোটি ৭৬ লাখ ৮৪ হাজার টাকায় কোম্পানির ৬৯ লাখ ৪২ হাজার ৫৫০টি শেয়ার লেনদেন হলে কোম্পানিটির সাপ্তাহিত টপটেন টানওভারের শীর্ষে উঠে আসে। কোম্পানির শেয়ারের সর্বশেষ বাজার দর ২৮৯.৪০ টাকা।

গত ২৬ নভেম্বর ৭ বছরের (২০০৫-২০১১) জন্য কোম্পানির ঘোষিত ২১’শ শতাংশ বোনাস শেয়ার বিনিয়োগকারীদের অ্যাকউন্টে পৌঁছেছে। সঙ্গত কারণেই কোম্পানির লেনদেন বেড়েছে বলে মনে করছেন বিনিয়োগকারীরা। 

ডেল্টা লাইফ ১৯৯৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ৯৯ কোটি টাকা। রিজার্ভের পরিমান শূন্য। কোম্পানির শেয়ারের ফেস ভ্যালু ১০ টাকা এবং মার্কেট লট ৫০টিতে। কোম্পানির ৯ কোটি ৯০ লাখ শেয়ারের মধ্যে ৩৬.৭৬ শতাংশ পরিচালনা পর্ষদ এবং ৬৩.২৪ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের হতে।
Read more…

এএফসি এগ্রো টাকা সংগ্রহ শুরু রোববার

১২/০৭/২০১৩ ০৮:২১:০০ PM |

প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন পাওয়া এএফসি এ্গ্রো বায়োটেক লিমিটেডের টাকা সংগ্রহ শুরু হবে আগামীকাল ৮ ডিসেম্বর, রোববার থেকে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আগামীকাল ৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে প্রতিষ্ঠানটির আইপিওতে টাকা জমা দেয়া যাবে ১২ ডিসেম্বর পর্যন্ত। তবে প্রবাসী বিনিয়োগকারীদের জন্য এ সুযোগ থাকবে আগামী ২১ ডিসেম্বর পর্যন্ত।

এএফসি এ্গ্রো বায়োটেক শেয়ারবাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২ কোটি টাকা সংগ্রহ করবে। এ জন্য প্রতিটি শেয়ারের অভিহিত মূল্যনির্ধারণ করা হয়েছে ১০ টাকা। কোম্পানির ৫০০টি শেয়ারে লট নির্ধারণ করা হয়েছে।

আইপিওর মাধ্যমে উত্তোলিত অর্থ দিয়ে প্রতিষ্ঠানটি ব্যবসায়িক মূলধন হিসেবে ১০ কোটি ৯০ লাখ ৪১ হাজার ৫০০ টাকা এবং আইপিও খাতে ১ কোটি ৯ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা ব্যয় করবে।

৩০ জুন ২০১৩ অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী এ প্রতিষ্ঠানের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ১১.১০ টাকা।

এ প্রতিষ্ঠানের ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে ইমপেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং সিগমা ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
Read more…

ডিএসইতে টি+২ বাস্তবায়নে ১৩ হাউজের অটো ডেবিট বাধা

১২/০৭/২০১৩ ০৮:০৯:০০ PM |
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন নিষ্পত্তির সময়সীমা টি+২ বাস্তবায়ন না হওয়ার পেছনে ১৩টি ব্রোকারেজ হাউজের অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন না হওয়া বাধা হিসেবে কাজ করছে। এ অবস্থায় ১৩টি ব্রোকারেজ হাউজে প্রক্রিয়াটি সম্পন্ন হলে ডিএসইতে টি+২ চালু হবে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ১৩টি ব্রোকারেজ হাউজ অটো ডেবিট প্রক্রিয়ার আওতাভুক্ত না হওয়ার কারণে টি+২ প্রক্রিয়া বাস্তবায়নে সময়ক্ষেপণ হচ্ছে। এ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ডিএসইকে নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এরই পরিপ্রেক্ষিতে ডিএসই এসব হাউজে আগামী ৮ ডিসেম্বরের মধ্যে এ অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে। ইতিমধ্যে কয়েকটি হাউজ এ প্রক্রিয়ার আওতাভুক্ত হয়েছে। বাকিগুলো আগামী দু’একদিনের মধ্যে এ প্রক্রিয়ার আওতায় বলে জানা গেছে।

প্রায় দুই বছর আগে শেয়ারের দর বৃদ্ধিতে কারসাজি রোধ, লেনদেনের পরিমাণ বৃদ্ধি এবং বিনিয়োগকৃত অর্থ দ্রুত ফেরত আনতে সেটেলমেন্ট সাইকেল কমানোর সিদ্ধান্ত নেয় বিএসইসি। যার পরিপ্রেক্ষিতে ২০১১ সালের অক্টোবর মাসে বিএসইসির ৪০৩তম নিয়মিত কমিশন সভায় সেটেলমেন্ট সাইকেল কমানোর বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়। ওই মাসেই বিএসইসি উভয় স্টক এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তাকে টি+২ পদ্ধতি দ্রুত চালুর জন্য একটি চিঠি ইস্যু করে। পরবর্তীতে ওই বছরের নভেম্বর ডিএসই শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময়সীমা পরিবর্তনের জন্য সেটেলমেন্ট রেগুলেশনে সংশোধন এনে বিএসইসিতে জমা দেয়। পরে বিএসইসি সার্বিক দিক বিবেচনা করে সংশোধিত রেগুলেশনটি অনুমোদন দেয়।

এর দুই বছর পর অর্থাৎ চলতি বছরের ৩ নভেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নতুন লেনদেন নিষ্পত্তির সময়সীমা চালু করলেও ডিএসই এখনো তা করতে পারেনি।

এ বিষয়ে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্বপন কুমার বালা শেয়ারনিউজ২৪ডটকমকে বলেন, ডিএসইর ১৩টি ব্রোকারেজ হাউজ অটো ডেবিট প্রক্রিয়ার বাইরে রয়েছে। দ্রুত এ হাউজগুলোকে অটো ডেবিট প্রক্রিয়ায় আনা হবে। গত ২৮ নভেম্বর ডিএসই বোর্ড সভায় এ বিষয়ে আলোচনা হয়েছে। আলোচনার পর হাউজগুলোকে ৮ ডিসেম্বরের মধ্যে অটো ডেবিট প্রক্রিয়া সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, লেনদেন নিষ্পত্তির সময়সীমা অনুমোদনের জন্য ডিএসইর আগামী বোর্ড সভায় তোলা হবে। ডিএসইর বোর্ড সভায় অনুমোদন হলে বিএসইসির অনুমোদনের জন্য পাঠানো হবে। এরপর বিএসইসি অনুমোদনের ওপর নির্ভর করবে ডিএসইর লেনদেন নিষ্পত্তির সময়সীমা (টি+২) বাস্তবায়ন।

উল্লেখ্য, স্টক এক্সচেঞ্জ ট্রানজেকশনস রেগুলেশনস ১৯৯৮-এর বিধি ৮ সংশোধনের জন্য বিএসইসির কাছে লিখিতভাবে অনুমোদন চায় ডিএসই। এক্ষেত্রে ‘এ’ ‘বি’ ‘জি’ এবং ‘এন’ ক্যাটাগরির শেয়ারের লেনদেন নিষ্পত্তির সময় একদিন কমানোর প্রস্তাব করা হয়।
Read more…

বিদেশী বিনিয়োগ বাড়ছে শেয়ারবাজারে

১২/০৩/২০১৩ ০৯:৫৪:০০ PM |
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে শেয়ারবাজারে বিদেশী বিনিয়োগ এসেছে নিট ৯২৮ কোটি ৬৫ লাখ টাকা। আর মাসের ব্যবধানে বিদেশী বিনিয়োগ বেড়েছে প্রায় ২১ শতাংশ । গত নভেম্বর মাসে শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ হয়েছে ২৭৬ কোটি ৭২ লাখ টাকা। যা আগের মাস অক্টোবরে ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। এক মাসের ব্যবধানে শেয়ারবাজারে নিট বিদেশী বিনিয়োগ বেড়েছে ৪৮ কোটি ৩৭ লাখ টাকা বা ২১ দশমিক ১৯ শতাংশ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, চলতি বছরের জুলাই মাসে শেয়ারবাজারে বিদেশি নিট বিনিয়োগ ছিল ১৮৮ কোটি ৫৪ লাখ টাকা, আগস্ট মাসে ১৫০ কোটি ৪০ লাখ টাকা, সেপ্টেম্বর মাসে ৮৪ কোটি ৬৪ লাখ টাকা, অক্টোবর মাসে ২২৮ কোটি ৩৫ লাখ টাকা এবং নভেম্বর মাসে নিট বিদেশী বিনিয়আগ ছিল ২২৮ কোটি ৩৫ লাখ টাকা। অর্থাৎ চলতি অর্থবছরের ৫ মাসেই বিদেশী নিট বিনিয়োগ বেড়েছে। এ পাঁচ মাসে শেয়ারবাজারে বিদেশী নিট বিনিয়োগ হয়েছে ৯২৮ কোটি ৬৫ লাখ টাকা।

এদিকে বিদেশী নিট বিনিয়োগের পাশাপাশি তাদের লেনদেনও বেড়েছে। নভেম্বর শেষে বিদেশীদের মোট শেয়ার লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৪০৮ কোটি ১৫ লাখ টাকা। অক্টোবর মাসে বিদেশী বিনিয়োগকারীরা ৩০৫ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছিল। এক মাসে বিদেশী বিনিয়োগকারীদের সার্বিক লেনদেন বেড়েছে ১০২ কোটি ৮০ লাখ টাকা বেড়েছে, যা ৩৩.৬৬ শতাংশ।
এদিকে বাজার সংশ্লিষ্টরা জানান, বিদেশী বিনিয়োগের সাথে সাথে দেশের প্রাতিষ্ঠানিক ও বড় বিনিয়োগকারীরাও বাজারে বড় অংকের বিনিয়োগ নিয়ে আসছেন। তবে তারা প্রতিদিন সক্রিয় হচ্ছেন না। যেদিন সক্রিয় হন, সেদিন বাজারের লেনদেন বেড়ে যায় এবং সূচক ঊর্ধ্বমুখী হয়ে পড়ে। তাই তারা কম দরে শেয়ার সংগ্রহ করার জন্য বিরতি দিয়ে শেয়ার সংগ্রহ করছেন।

বাজার বিশ্লেষকরা বলছেন, শেয়ারবাজারে বিদেশী এবং দেশী উভয় বিনিয়োগই বাড়ছে। এতেই বোঝা যায়, সামনে শেয়ারবাজারের জন্য সুদিন অপেক্ষা করছে। এখনই বিনিয়োগরে সর্বোত্তম সময়। কারণ বিদেশীরা হিসাব-নিকাশ না করে বিনিয়োগে আসেন না। সাধারণ বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু বিদেশী কোনো বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন এমন তথ্য পাওয়া যায় না।

বাজার বিশ্লেষকরা বলছেন, বিদেশী বিনিয়োগকারীদের ক্রমাগত বিনিয়োগই ইঙ্গিত দেয় বিনিয়োগের এখনই সময়। রাজনৈতিক অস্থিরতার কারণে শেয়ারবাজারের সূচক এখন যেখানে রয়েছে তা বিনিয়োগের জন্য অবশ্যই অনুকূল। তার বলছেন, রাজনৈতিক পরিস্থিতি যদি কিছুটাও ভালো হয়, তাহলেও শেয়ারবাজার অনেক ভালো হবে। আর যদি রাজনৈতিক পরিস্থিতি শান্ত হয়ে যায়, তাহলে শেয়ারবাজারের চিত্র আমূল পাল্টে যাবে।

Read more…

প্রভিশন সংরক্ষণ ছাড়ে ডিএসইর প্রস্তাব বিবেচনার আশ্বাস বিবির

১২/০৩/২০১৩ ০৯:৪৬:০০ PM |

ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের মার্জিন ঋণের পুনর্মূল্যায়নজনিত অনাদায়কৃত ক্ষতির (আনরিয়েলাইজড লস) বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) সংরক্ষণ ছাড়ের মেয়াদ ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের (বিবি) কাছে বাড়ানোর প্রস্তাব করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবি। মঙ্গলবার বিবি এবং ডিএসইর এক বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করে বিবি।

বৈঠকে পুনঃঅর্থায়নের বাকি ৬০০ কোটি টাকা দ্রুত ছাড়ের বিষয়ে পদক্ষেপ গ্রহণের প্রস্তাব করা হয়েছে। এছাড়া শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে।

মিনহাজ মান্নান জানান, আজ বিবির সঙ্গে ডিএসইর বৈঠক হয়েছে। বৈঠকে ডিএসইর পক্ষ থেকে বিবির কাছে বেশ কিছু প্রস্তাব তুলে ধারা হয়েছে। এর মধ্যে আনরিয়েলাইজ লসের প্রভিশন সংরক্ষণ ছাড়ের সময় বৃদ্ধি, পুনঃঅর্থায়নের বাকি অর্থ দ্রুত ছাড়। এছাড়া শেয়ারবাজারের সার্বিক দিক নিয়েও আলোচনা হয়েছে।

তিনি আরো জানান, এ সব প্রস্তাব সক্রিয় বিবেচনায় নিয়েছে বিবি। পাশাপাশি প্রস্তাবিত বিষয়ে বিলম্ব এবং শেয়ারবাজারের সার্বিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করেছে বিবি।
বৈঠকের বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান, ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি আহসানুল ইসলাম টিটু, ডিএসইর সহসভাপতি মো. মিজানুর রহমান এবং মো. শাহজাহান উপস্থিত ছিলেন।


এর আগে গত ১৮ নভেম্বর এক বৈঠকে ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকগুলো আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশনিং সুবিধা আরো দুবছর বাড়ানোর দাবি জানিয়েছিল ডিএসইর কাছে। বৈঠক মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ২২টি ব্যাংক ব্রোকারের ৫ হাজার ১৯৬ কোটি টাকা আনরিয়েলাইজড লস রয়েছে। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছরে ডিসেম্বরের মধ্যে এসব প্রতিষ্ঠানকে প্রভিশন সংরক্ষণের বিশেষ নির্দেশনা (২০ শতাংশ) পালন করতে হবে। কিন্তু ২২টি ব্যাংক এ শর্ত পরিপালনে সক্ষম হয়নি।

এ ব্যাপারে ব্রোকাররা ডিএসইর কাছে লিখিত আবেদন জানায়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ডিএসই বোর্ড সভায় সদস্যদের সম্মতি নিয়ে তা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংককে অবহিত করার সিদ্ধান্ত হয়। এরই ধারাবাহিকতায় আজ বিবি-ডিএসই বৈঠক অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি বিএসইসির পক্ষ থেকে শতভাগের পরিবর্তে আনরিয়েলাইজড লসের বিপরীতে ২০ শতাংশ প্রভিশন সংরক্ষণের সুবিধা দেয়া হয়। এ প্রভিশন সংরক্ষণের জন্য চলতি ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করে দেয়া হয়।
Read more…

আইন ভঙ্গের দ্বায়ে ৩ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি

১২/০৩/২০১৩ ০৯:৩৯:০০ PM |
আইন ভঙ্গে কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) দুই স্টক ডিলার এবং ইস্যুয়ার ডেল্টা স্পিনার্স লিমিটেডকে ১৮ লাখ টাকা জরিমানা করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। মঙ্গলবার কমিশনের ৫০১ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ঋণ চুক্তি ব্যতিরেকে মার্জিন ঋণ প্রদান করায় মার্জিন রুলস, ১৯৯৯ এর রুল ৩ এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস,১৯৮৭ এর রুল ৮(১) লঙ্ঘন, পরিচালকগণ কর্তৃক ঋণ সুবিধা গ্রহণ করে শেয়ার লেনদেনের মাধ্যমে কমিশনের আদেশ নং-এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ তারিখ ২২/০৭/২০১০ লঙ্ঘন, ‘জেড’ ক্যাটাগরির শেয়ার ক্রয়ে মার্জিন ঋণ প্রদান করায় কমিশনের ডাইরেক্টিভ নং- এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯ তারিখ ০১/১০/২০০৯ লঙ্ঘন করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার আজম সিকিউরিটিজ লিমিটেডকে ৭ লাখ টাকা জরিমান।

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮ এ (১) লঙ্ঘন এবং ৫ লাখ টাকার উপরে নগদ অর্থ গ্রহণ করর মাধ্যমে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ৮(১)(সিসি)(র) লঙ্ঘন করায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের স্টক ব্রোকার বি রিচ লিমিটেডকে ১ লাখ টাকা জরিমানা।



এবং ৩০ জুন ২০০৭ এর সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণীতে সঠিক তথ্য প্রতিফলিত না হওয়ার মাধ্যমে বিএএস-১৬, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭ এর রুল ১২(২) এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯ এর সেকশন ১৮ ভঙ্গ করার জন্য ডেল্টা স্পিনার্সকে ১০ লাখ টাকা জরিমানার করার সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।
 
Read more…

শর্টসেলের দ্বায়ে ৩ ব্রোকারেজ হাউজকে জরিমানা

১২/০৩/২০১৩ ০৯:৩৭:০০ PM |
সিকিউরিটিজ আইন ভঙ্গ করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত ৬ প্রতিষ্ঠানের শেয়ার শর্টসেল করায় তিন ব্রোকারকে ১ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫০১তম কমিশন সভায় জরিমানার এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিএসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেস লিমিটেড (ডিএসই সদস্য-১৪) গত ১৪ মে প্রাইম টেক্সটাইল লিমিটেডের ৪ হাজার শেয়ার শর্টসেল করে। একই তারিখে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ২ হাজার শেয়ার ও অগ্নি সিস্টেম লিমিটেডের ৫০০টি শেয়ার এবং দেশবন্ধুর ২ হাজার শেয়ার শর্টসেল করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।

গত ১২ মে তামহা সিকিউরিটিজ লিমিটেড (ডিএসই সদস্য-৮১) শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের ১০ হাজার শেয়ার শর্টসেল করে করার মাধ্যমে ঢাকা স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৬-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে।


গত ২২ মে পাইওনিয়ার শেয়ার অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেড (সিএসই সদস্য-৩৪) ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২ হাজার ৫০০টি শেয়ার শর্টসেল করার মাধ্যমে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (শর্টসেল) রেগুলেশন, ২০০৫-এর রেগুলেশন ৪(১) ভঙ্গ করেছে। আর এ কারণে নিয়ন্ত্রক সংস্থা প্রত্যেক সিকিউরিটিজ হাউজকে প্রতিবার শর্টসেল করার অপরাধে ১ লাখ টাকা করে জরিমানা করেছে।

Read more…

সাধারণ শেয়ার ইস্সু করবে একটিভ ফাইন কেমিক্যালস

১১/০৬/২০১৩ ১০:৪৫:০০ PM |

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের অ্যাকটিভ ফাইন কেমিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ ২ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রাতিষ্ঠানিক কৌশলগত বিনিয়োগকারীদের জন্য এ শেয়ার ইস্যু করা হবে এবং কৌশলগত বিনিয়োগকারীদের সাথে আলোচনা করে এর দর নির্ধারণ করা হবে। এ শেয়ার ছাড়ার ফলে পরিচালকদের ৩০ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ হবে। পাশাপাশি কোম্পানির উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে এসব শেয়ার বিক্রির অর্থ ব্যবহার করবে বলে জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ। 

নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশন (বিএসইসি) এবং শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ শেয়ার ইস্যু করা হবে। শেয়ার ইস্যুর বিষয়টি সাধারণ বিনিয়োগকারীদের সম্মতির জন্য প্রতিষ্ঠানটির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আগামী ১০ ডিসেম্বর, সকাল ১০টায়, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ কাকরাইল, ভিআইপি রোড, ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ১৮ নভেম্বর।


Read more…

প্রকাশিত সংবাদ সম্পর্কে তাল্লু স্পিনিং মিলের ব্যাখ্যা

১১/০৬/২০১৩ ১০:৩৯:০০ PM |
শেয়ারনিউজে গত ২৬ অক্টোবর তারিখে প্রকাশিত “শেয়ার দর ধরে রাখার জন্য কৃত্রিম মূল্য সংবেদনশীল তথ্য” শীর্ষক সংবাদের ব্যাখ্যা প্রদান করেছে বস্ত্রখাতের তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলস লিমিটেড।

ব্যাখ্যায় কোম্পানি কর্তৃপক্ষ জানায়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড শেয়ার দর ধরে রাখার জন্য কোন মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে না। শুধুমাত্র কোম্পানি আর্থিক বিবরণ উপর ভিত্তি করেই মূল্য সংবেদনশীল তথ্য পরিবেশন করে এবং সব সময় বিনিয়োগকারীদের স্বার্থের প্রতি যত্নবান থাকেন।” 

ব্যাখ্যায় বলা হয়, “তাল্লু স্পিনিং মিলস লিমিটেড একটি পুরাতন ও অত্যন্ত স্বনামধন্য সুতা তৈরীর মিল যাহা ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৯০ সালে এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে ২০০০ সালে তালিকাভূক্ত হয়। তালিকাভ’ক্তির পর থেকে অদ্যাবধি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি এবং ডিএসই, সিএসই এর প্রত্যেকটি নিয়ম-কানুন, অর্ডার যথাযথভাবে পরিপালন করে আসছে। বার্ষিক প্রতিবেদন, অর্ধবার্ষিক প্রতিবেদন ও কোয়ার্টারলি প্রতিবেদন বা অন্য কোন বিষয়ে নিয়ন্ত্রকসংস্থা বিএসইসি এবং ডিএসই, কখনও কোন আপত্তি করেনি।” 

“তাল্লু স্পিনিং মিলস লিমিটেড ২০১২ সালে বিএসইসি এর সকল নিয়ম মান্য করে ২আর:১ রাইট শেয়ার অনুমোদন করায় ২টি বানিজ্যিক ব্যাংকে ৪০ কোটি টাকা ঋণ পরিশোধ করে তা বিএসইসি-কে ২৯ই অক্টোবর, ২০১২ইং তারিখে অবহিত করে।”

উল্লেখ্য, তাল্লু স্পিনিং মিলস লিমিটেডের কারখানা ময়মনসিংহের গৌরীপুরে অবস্থিত। এর মোট শেয়ার সংখ্যা ৭ কোটি ৬ লাখ ২০ হাজার। এরমধ্যে উদ্যেক্তা পরিচালকদের কাছে রয়েছে ৫৯.১১ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ২৫.০৩ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৫.৮৬ শতাংশ শেয়ার।
Read more…

এ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির কর হ্রাস সুবিধা

১০/০৯/২০১৩ ১১:২০:০০ PM |

পুঁজিবাজারকে শক্তিশালী করতে ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পাঁচ বছরের জন্য হ্রাসকৃত হারে আয়কর অব্যাহতি সুবিধা পাচ্ছে পুঁজিবাজারে নিবন্ধভুক্ত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। এক্ষেত্রে কোম্পানিগুলোর আয়ের ওপর হ্রাসকৃত ১৫ শতাংশ হারে কর দিতে হবে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিচালনা পর্ষদের সভায় এ সুবিধা দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, পুঁজিবাজারে নিবন্ধিত অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে কেবল মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনা ফি বাবদ অর্জিত আয়ের ওপর প্রযোজ্য আয়কর এসআরও জারির তারিখ থেকে পাঁচ বছরের জন্য হ্রাসকৃত ১৫ শতাংশ হারে কর দিতে হবে। এর পরিপ্রেক্ষিতে এসআরও জারি করার কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত হয়।

সূত্র জানায়, এর আগে আগামী ১০ বছর সম্পদ ব্যবস্থাপনা (অ্যাসেট ম্যানেজমেন্ট) কোম্পানিগুলোর আয়ের ওপর হ্রাসকৃত ১০ শতাংশ হারে কর নির্ধারণের আবেদন জানানো হয় এনবিআরের কাছে। আবেদনে কর অব্যাহতির যুক্তি হিসেবে বলা হয়, ট্রাস্ট অ্যাক্ট ১৮৮২ অনুযায়ী মিউচ্যুয়াল ফান্ড একটি ভিন্নধর্মী বিনিয়োগ প্রতিষ্ঠান। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ করে লভ্যাংশ দেয়া এ কোম্পানিগুলোর মূল লক্ষ্য। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো মিউচ্যুয়াল ফান্ড ব্যবস্থাপনায় দশমিক ৫ থেকে ১ শতাংশ হারে এককালীন ফি ও দশমিক ৯ থেকে ১ দশমিক ২ শতাংশ হারে অনুবৃত্তিমূলক ব্যবস্থাপনা ফি পেয়ে থাকে। 
Read more…

ADS